উদয়পুরে অগ্ণিকাণ্ডে নয়টি দোকান ভস্মিভূত

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷উদয়পুরের রাজারবাগ মোটর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই নয়টি দোকান৷ শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ড পুড়ে ছাই নয়টি দোকান৷ঘটনা মন্দির নগরী উদয়পুরের রাজারবাগ মোটরস্ট্যান্ড সংলগ্ণ  এলাকায়৷  জানা যায় নয়টি দোকানের মধ্যে দুইটি এবং একটি গাড়ির মেকানিকের ওয়ার্কশপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়৷শুক্রবার রাতে রাজারবাগ মোটর স্ট্যান্ডে এলাকায় কর্মরত টিএসআর কর্মীরা প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে জানায়  রাধা কিশোর পুর থানায়৷ থানা থেকে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা প্রথমে দুইটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্তন আনার চেষ্টা শুরু করে৷আগুন ভয়াবহ হওয়ায় দুইটি ইঞ্জিন দিয়ে  নিয়ন্ত্রণ আনতে না পারায় পরবর্তীতে কাঁকড়বন থেকে একটি ইঞ্জিন এবং কিল্লা থেকে আরও একটি ইঞ্জিন এসে  দীর্ঘ প্রচেষ্টার পর চারটি ইঞ্জিন আগুন  মিলে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে৷পুলিশ সূত্রের জানা যায় আনুমানিক কয়েক লাক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ এই ভয়াবহ আগুন দেখে সকলে হতবাক হয়ে যায়৷  অগ্ণিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে হোটেল থেকেই অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়েছে৷ রাধা কিশোর পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷