মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও কলম বিতরণ করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ শনিবার খোয়াইয়ের লালছড়া এলাকায় বিজেপির পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল বিতরন করা হয়৷  শনিবার খোয়াইয়ের লালছড়া এলাকায় বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনব পদ্ধতিতে উৎসাহিত করতে  সমস্ত পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল প্রদান করেন৷ একই সাথে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার ব্যবস্থা সহ পানীয় জলের সু-বন্দোবস্ত করা হয়৷ এদিন প্রায় দেড়শত মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল প্রধানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয়৷ এই অনুষ্ঠানে যোগদান করেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার৷ তিনি বলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে সমস্ত এলাকাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তিনি আরও বলেন লালছড়া এলাকার বিজেপি যুব মোর্চার রাজেশ মোদক, রিপন বণিক, সঞ্জয় ভৌমিকদের মত একনিষ্ঠ কার্যকর্তাদের উদ্যোগে এই ধরনের একটি মহতী অনুষ্ঠান করা হয়৷