News Flash

Image

পাথারকান্দি বাজারে করিমগঞ্জের হস্ততাঁত ও বস্ত্র বিভাগের অভিযান

করিমগঞ্জ (অসম), ১৭ মার্চ (হি.স.) : করিমগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করিমগঞ্জের হস্ততাঁত ও বস্ত্র বিভাগ থেকে আজ শুক্রবার, পাথারকান্দি বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা আনতে এই অভিযান চালানো হয়।

এতে রাজ্যের বাইরে এমনকি রাজ্যের পাওয়ারলুম বা মেশিনে তৈরি কোনও ঐতিহ্যবাহী বস্ত্র বিক্রি করা যাবে না বলে জানানো হয়। এদিনের অভিযানে পাওয়া যায় যে বিক্রির জন্য ঐতিহ্যবাহী বস্ত্র সামগ্রীর বেশিরভাগই অসমীয়া ফুলছাপের গামছা অন্তর্ভুক্ত, যেগুলি হস্ততাঁতে তৈরি নয় এমন ব্যবসায়ীদের দ্বারা বিক্রি করা হয়। পাথারকান্দি বাজার থেকে অনেক এ ধরনের গামছা বাজেয়াপ্ত করা হয় যা মেশিনে তৈরি এবং রাজ্যের বাইরে থেকে এসেছে। অভিযানে মেশিনে তৈরি গামছা, দখনা, মেখেলা চাদর ইত্যাদির মত ঐতিহ্যবাহী বস্ত্র বিক্রি না করতেও সতর্ক করা হয়। এতে জানানো হয় যেহেতু অসমীয়া ফুল ছাপের গামছা ভারত সরকার দ্বারা স্বীকৃত হয়েছে এবং জিআই ট্যাগ পেয়েছে, তাই শুধুমাত্র হস্ততাঁতে তৈরি পণ্য বিক্রি বা ক্রয়ের বৈধতা রয়েছে। এদিনের অভিযান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানশ প্রতিম বনজাং এবং হস্ততাঁত ও বস্ত্র বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত হয়। অভিযানে ভারপ্রাপ্ত সার্কেল ইন্সপেক্টর কিশোর শইকিয়া, ইন্সপেক্টর, গুণজিৎ তালুকদার অংশ নেন । ওইদিন সরকারি নির্দেশনা অনুসারে ব্যবসায়ীদের মেশিনে তৈরি এ ধরণের ঐতিহ্যবাহী বস্ত্র পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয় অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top