News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ভারতচন্দ্র নগরে দুষৃকতিদের হামলায় আহত তিন বিজেপি কর্মী
Image

উত্তর ভারতচন্দ্র নগরে দুষৃকতিদের হামলায় আহত তিন বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ মার্চ৷৷ উত্তর ভারতচন্দ্র নগর এলাকায় বুধবার রাতে তিনজন বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা চালায় দুষৃকতীরা৷ এতে গুরুতর ভাবে আহত হয় এক বিজেপি কর্মী৷ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর ভারতচন্দ্র নগর এলাকায় বুধবার রাতে তিনজন বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা চালায় দুষৃকতীরা৷ এতে গুরুতর ভাবে আহত হয় এক বিজেপি কর্মী৷ অপর দুই বিজেপি কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ গুরুতর ভাবে আহত অপর বিজেপি কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত বিজেপি কর্মীরা হলেন ৮ নং বুথের যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ, বুথের সহ-সভাপতি শান্তি সরকার এবং উত্তর ভারতচন্দ্র নগর বাজার কমিটির সম্পাদক প্রেমতোষ ভৌমিক৷ এইদিকে ঘটনার খবর পেয়ে রাতেই স্থানীয় বিজেপি নেতৃত্বরা হাসপাতালে ছুটে যান৷ স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান উত্তর ভারতচন্দ্র নগর এলাকাটি শান্তিপ্রিয় এলাকা হিসাবে পরিচিত৷ এই এলাকায় ইতিপূর্বে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ কিন্তু বুধবার রাতে তিন বিজেপি কর্মী কালানঢেপা ঠাকুরের উৎসব থেকে বাড়িতে ফিরে আসার সময় সিপিআইএম কর্মী চিরঞ্জিত সেন, প্রসেনজিৎ সেন এবং স্বপন সেন তাদের উপর প্রাণঘাতী হামলা চালায়৷ ঘটনার বিষয়ে রাতেই পুলিসকে অবগত করা হয়েছে বলে জানান স্থানীয় বিজেপি নেতৃত্বরা৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top