News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস পালিত রাজ্যেও
Image

গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস পালিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে পালন করা হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস৷
রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে পালন করা হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস৷ উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সহ সভানেত্রী রমা দাস৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ১২ মার্চ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস৷ ১৯৮১ সালে তৎকালীন মাদ্রাসের ধর্মরাজ হলে ১০ থেকে ১২ মার্চ সম্মেলনের মধ্যদিয়ে গণতান্ত্রিক মহিলা সংগঠন গুলির সর্বভারতীয় সংগঠন গড়ে উঠেছিল৷ তারপর ২৩ টি সম্মেলন হয়েছে৷ এই সময়ের মধ্যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সমগ্র দেশে তার বিস্তার ঘটাতে সক্ষম হয়েছে৷ সেই সময় কয়েকটি রাজ্যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সংগঠন ছিল৷ বর্তমানে দেশের প্রায় প্রতিটি রাজ্যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সংগঠন রয়েছে৷ সংগঠনের সাংগঠনিক শক্তিও বৃদ্ধি পেয়েছে৷ মেয়েদের অধিকারের প্রশ্ণে, রাজনৈতিক খমতায়নের প্রশ্ণে প্রথম সারিতে থেকে লড়াই করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ বর্তমানে ত্রিপুরা রাজ্যে একটা প্রতিকূল এবং ভয়ঙ্কর সন্ত্রাসের পরিস্থিতিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে বলেও জানান তিনি৷ এইদিনের অনুষ্ঠানে নারী নেত্রী রমা দাস ছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, ঝর্না দাস সহ অন্যান্যরা৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top