News Flash

  • Home
  • খেলা
  • এনএফ রেলওয়ের প্রথম ইন্টারন্যাশনাল এফআইডিই রেপিড ও ব্লিটজ রেটিং দাবা টুর্নামেন্ট
Image

এনএফ রেলওয়ের প্রথম ইন্টারন্যাশনাল এফআইডিই রেপিড ও ব্লিটজ রেটিং দাবা টুর্নামেন্ট

গুয়াহাটি, ১২ মার্চ (হি.স.) : আগামী ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে কৰ্তৃক ভারতের সর্ববৃহৎ প্রথম এনএফআর ইন্টারন্যাশনাল এফআইডিই রেপিড ও ব্লিটজ রেটিং দাবা টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট গুয়াহাটির মালিগাঁওয়ে এনএফ রেলওয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট আয়োজনের জন্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন (এফআইডিই) এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশন (এআইসিএফ)-এর দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত অল আসাম চেস অ্যাসোসিয়েশন (এএসিএ)-এর সাথে হাত মিলিয়েছে এনএফ রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন।

এই টুর্নামেন্টটি রেপিড ওপেন ও ব্লিটজ ওপেন, দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। রেপিড ওপেন ক্যাটাগরি অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৬ মার্চ। অন্যদিকে ব্লিটজ ওপেন ক্যাটাগরি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। রেপিড ওপেন টুর্নামেন্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা নগদ লাভ করবেন।

ব্লিটজ ওপেন টুর্নামেন্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা লাভ করবেন যথাক্রমে নগদ ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। রেপিড ওপেনের জন্য প্রথম ৪০টি স্থান এবং ব্লিটজ ওপেনের জন্য প্রথম ৩০টি স্থানাধিকারীর জন্য পুরস্কার থাকবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একজন খেলোয়াড়কে অবশ্যই এআইসিএফ-এর পঞ্জিয়নভুক্ত হতে হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন বন্ধ হবে ২৩ মার্চ।

রেজিস্ট্রেশন ও বিশদ বিবরণের জন্য আগ্রহী অংশগ্রহণকারীদের ৮০১১৭২৭২০০, ৮৮১২৮৯২৩৯১ এবং ৭০০২২০৭৩৮৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। গ্র্যান্ড মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, উইমেন গ্র্যান্ড মাস্টার ও উইমেন ইন্টারন্যাশনাল মাস্টারদের জন্য প্রবেশ বিনামূল্যের। উত্তর-পূর্বাঞ্চলে ক্রীড়া কার্যকলাপ প্রচারের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের এটি আরেকটি প্রচেষ্টা, এক প্রেসবার্তায় বলেছেন বিভাগীয় মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top