News Flash

  • Home
  • দিনের খবর
  • হাইকোর্টের নির্দেশ মেনে ৩১১৫ ‘অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ এসএসসির
Image

হাইকোর্টের নির্দেশ মেনে ৩১১৫ ‘অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ এসএসসির

কলকাতা, ৯ মার্চ (হি. স.) : ফের ওএমআর শিট প্রকাশ করল এসএসসি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই বৃহস্পতিবার গ্রুপ সি ওএমআরে কারচুপি রয়েছে এমন ৩১১৫ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি।

পর্যবেক্ষণে দেখা গিয়েছে, ওইসব পরীক্ষার্থীদের ওএমআরের নম্বরের সঙ্গে সার্ভারের নম্বরের মিল নেই। তবে ওই তালিকার বাইরে ৩৬২ ওএমআরে কোনও কারচুপি হয়নি বলেও নিজেদের ওয়েবসাইটে লিস্ট আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন।

যাঁদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁদের সবারই নম্বর বাড়ানো হয়েছে, এমনটা নয়। অনেকের ক্ষেত্রেই নম্বর কমানো হয়েছে। অর্থাৎ ওএমআরে বেশি নম্বর থাকলেও সার্ভারে কম নম্বর দেওয়া হয়েছে। এই নম্বর কারচুপির বিষয়টি স্কুল সার্ভিস কমিশনই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল। সেই রিপোর্ট দেখে কার্যত অবাক হয়ে যান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন তিনি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top