News Flash

  • Home
  • দিনের খবর
  • হুরিয়ত নেতা কাজি ইয়াসিরের বাড়িতে তল্লাশি ইডি-র, আরও দু”টি ঠিকানায় চলল অভিযান
Image

হুরিয়ত নেতা কাজি ইয়াসিরের বাড়িতে তল্লাশি ইডি-র, আরও দু”টি ঠিকানায় চলল অভিযান

শ্রীনগর, ৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে এবার হুরিয়ত নেতার বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকালে হুরিয়ত নেতা কাজি ইয়াসিরের বাড়িতে তল্লাশি চালানো হয় ইডির তরফে। অনন্তনাগে ইয়াসিরের বাড়িতে কড়া নিরাপত্তার মোড়কে তল্লাশি শুরু করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এছাড়াও দু”টি ঠিকানায় চলল তল্লাশি অভিযান, এর মধ্যে রয়েছে জাফর ভাটের বাড়িও।পাকিস্তানে এমবিবিএস আসন বরাদ্দের সঙ্গে জড়িত মামলায় বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের তিনটি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। বৃহস্পতিবার সকালে শ্রীনগরের বাগ-ই-মেহতাব এলাকায় মহম্মদ আকবর ভাট ওরফে জাফর ভাটের বাড়িতে অভিযান চালানো হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আরেকটি দল এদিন সকালে অনন্তনাগের কাজী মহল্লা এলাকায় হুরিয়ত নেতা কাজি ইয়াসিরের বাড়িতেও অভিযান চালায়।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top