News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যজুড়ে হোলি উৎসব পালিত, খেজুরবাগানে সংঘবদ্ধ হামলায় গুরুতর দুই যুবক
Image

রাজ্যজুড়ে হোলি উৎসব পালিত, খেজুরবাগানে সংঘবদ্ধ হামলায় গুরুতর দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজ্যেও হোলি উৎসব পালিত হয়েছে৷ হোলি উৎসবকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়৷ তদুপরি হোলি উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু হিংসাত্মক ঘটনার খবর মিলেছে৷ বুধবার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকার খেজুর বাগান এলাকায় বেশ কয়েকজন যুবক মিলে দুই ব্যক্তিকে মারধোর করে বলে অভিযোগ৷ এই ঘটনায় আহত হয় দুই ব্যক্তি৷ তাদের মাথায় আঘাত লাগে৷ জানা যায় এদিন রং খেলা উপলক্ষ্যে মেতে ওঠেন তারা৷ এরপর একজনের বাড়ি থেকে অপর জনের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় দশ জন মিলে তাদের পথ আটকায়৷ তাদের সাথে কিছু বিষয় নিয়ে বচসা হয় আক্রান্ত ব্যক্তিদের৷ এরপর দশ মিলে এলাকার বাসিন্দা অশোক রায় এবং সন্তোষ  রায়ের উপর চড়াও হয়৷ লাঠি, লোহার রড ও ইটদিয়ে আঘাত করা হয় তাদের৷  এতেই রক্তাক্ত হন দুই যুবক৷ স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন৷  আহত দুই ব্যক্তি জানান এই বিষয়ে দশজনকে তারা চিনতে পেরেছেন৷ অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে এনসিসি থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানান তারা৷  এই ঘটনাকে  কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতারের কোন সংবাদ নেই৷ এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top