News Flash

Image

আজ দোল পূর্ণিমা, সর্বত্র উৎসবের মেজাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ মঙ্গলবার দোল পূর্ণিমা৷ আর দোল পূর্ণিমা উপলক্ষ্যে বাজারে এসে গেছে নানান রঙের আবির৷ বিভিন্ন মন্দির গুলিতে চলছে দোল উৎসবের প্রস্তুতি৷ অন্যান্য বছরের ন্যায় এই বছরও আগরতলার ইস্কন মন্দিরে দোল উৎসবের আয়োজন করা হয়েছে৷ দোল বা হোলি সম্প্রীতির উৎসব, তা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই৷ তাই এইবারের দোল উৎসবে হিংসা, বিদ্বেষ বা সামাজিক দূরত্ব ভুলতে পারাই সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে ধরা দিক প্রত্যেকের কাছে এমনটাই কাম্য৷ সবার রঙে রং মেলাতে যেন প্রত্যেকে সফল হয়৷ সবাই নিরাপদে উৎসবে মাতবে এটাই কাঙ্খিত৷ সবাইকে মিলে লক্ষ্য রাখতে হবে, নিজের আনন্দ যেন অন্য কারও অশান্তির কারণ না হয়৷ সবাই  মিলে এইগুলো লক্ষ্য রাখতে পারলেই দোল সবচেয়ে রঙিন হয়ে ধরা দেবে৷ মঙ্গলবার দোল পূর্ণিমা৷ আর দোল পূর্ণিমা উপলক্ষ্যে বাজারে এসে গেছে নানান রঙের আবির৷ বিভিন্ন মন্দির গুলিতে চলছে দোল উৎসবের প্রস্তুতি৷ অন্যান্য বছরের ন্যায় এই বছরও আগরতলার ইস্কন মন্দিরে দোল উৎসবের আয়োজন করা হয়েছে৷ ইস্কন মন্দিরের এক পুজারি জানান মঙ্গলবার সকালে মঙ্গল আরতির মধ্যদিয়ে ইস্কন মন্দিরে দোল উৎসবের সূচনা হবে৷ তার পরে অনুষ্ঠিত হবে নগর কীর্তন৷ আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে এই নগর কীর্তন৷ নগর কীর্তন শেষে হবে অভিষেক অনুষ্ঠান৷ সবশেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে প্রসাদ৷ তিনি সকলকে ইস্কন মন্দিরের দোল উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানান৷

Releated Posts

রাঙ্গামাটি থেকে মাদক কারবারের অভিযোগে এক ড্রাগ পেডলার গ্রেপ্তার

সোনামুড়া, ২১ আগস্ট: মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকা থেকে মাদক কারবারের…

ByByReshmi Debnath Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top