নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগে পালন করা হয় বিশ্ব নারী দিবস৷ ১৯৭৫ সালে জাতি সংঘ দিনটিকে বিশ্ব নারী দিবস হিসাবে ৮ মার্চ দিনটিকে ঘোষণা করে৷ ৮ মার্চ বিশ্ব নারী দিবস৷ কিন্তু ৮ মার্চ একদিকে যেমন হোলি উৎসব, তেমনি অপরদিকে রাজ্যের নতুন মন্ত্রীসভার সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ স্বাভাবিক ভাবেই সেইদিন বন্ধ থাকবে সুকল কলেজ৷ তাই সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগে পালন করা হয় বিশ্ব নারী দিবস৷ অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপিকারা উপস্থিত ছিলেন৷ মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান বিশ্ব নারী দিবস উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের নিযাস৷ ১৮৫৭ সালে মজুরি বৈষম্য এবং অমানবিক কাজের পরিশ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্ত রাষ্ট্রে রাস্তায় নেমেছিল নারিরা৷ পরবর্তী সময় ডেনমার্কে যখন আন্তর্জাতিক সম্মেলন হয়, সেখানে বিশ্বের ১৭ টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি সামিল হয়৷ সেখানে ৮ মার্চ দিনটিকে বিশ্ব নারী দিবস হিসাবে ঘোষণা করার দাবি উঠে৷ পরবর্তী সময় ১৯৭৫ সালে জাতি সংঘ দিনটিকে বিশ্ব নারী দিবস হিসাবে ৮ মার্চ দিনটিকে ঘোষণা করে৷
2023-03-06

