নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ গত ২রা মার্চ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের গণনার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপর হামলা, পাল্টা হামলা লেগেই রয়েছে৷ এর অঙ্গ হিসাবে ৫১ ফটিকরায় বিধানসভার অন্তর্গত প্যাঁচারডর গ্রামের কৃষ্ণ কুমার সিনহার বাড়িতে, দোকান ঘর ভাঙচুর, বসত ঘর ভাঙচুর, বাড়ির সীমানার বেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন গৃহকর্তী৷ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের কাউকেই পাওয়া যায়নি৷ জানা হামলা পাল্টা হামলায় এক ব্যক্তির হাতে কোপ পড়েছে৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ দুই পক্ষের মামলার কারণে কৃষ্ণ কুমারের দুই ছেলে জেল হেফাজতে রয়েছে৷ কৃষ্ণ সিনহার অন্য ছেলে অজিত কুমার সিনহা আবার আসাম রাইফেলস-এ চাকুরী করেন৷ সেই সুবাদে জেলাশাসক এর তৎপরতায় তার বাড়িতে পুলিশ পিকেট বসানো হয়েছে৷ বর্তমানে ওই এলাকায় শান্তির পরিবেশ রয়েছে৷
2023-03-06

