নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ডিগ্রী কলেজ গুলির সেমিস্টার পরীক্ষা আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে৷ আর এই পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে৷ পরীক্ষার সূচিতে কোন ছাড় দেওয়া হয়নি৷ ধারাবাহিকভাবে পরীক্ষাগুলি রাখা হয়েছে৷ এই অবস্থায় একদিন অন্তর অন্তর পরীক্ষা গুলি গ্রহণ করার দাবিতে সোমবার সারা রাজ্যের কলেজগুলিতে ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী ত্রিপুরা প্রদেশ৷ অনুরূপভাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে৷ এই কর্মসূচীর বিষয়ে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের সম্পাদক সজিত সাহা৷
2023-03-06

