নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তাঁর ৭২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করে লিথছেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আমি তার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি’।
এদিন সারা দেশের প্রবীণ নেতারা মুখ্যমন্ত্রী নীতীশকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দুজনেই পুরনো বন্ধু।

