News Flash

  • Home
  • দেশ
  • দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি, সুস্থ আছেন অভিনেত্রী
Image

দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি, সুস্থ আছেন অভিনেত্রী

উলুবেড়িয়া, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা থেকে মেদিনীপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার গাড়ি। বুধবার সাড়ে তিনটা নাগাদ ঘটনাটি ঘটে। এদিন মুম্বই রোডে একটি হনুমান বিধায়কের গাড়ির সামনে পড়ে যায়। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। ঘুরে যায় গাড়ির মুখ। তবে বিধায়কের তেমন কিছু ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। ডিভাইডার টপকে গাড়ি কলকাতামুখী রাস্তায় চলে আসে। গাড়ির চারটি টায়ার ফেটে যায়। সেই আওয়াজেই ছুটে আসেন আশেপাশের লোকজন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।পুলিশ কর্তারা জানিয়েছেন আপাতত সুস্থ আছেন অভিনেত্রী।

ঘটনা প্রসঙ্গে গাড়ির চালক শিবেন্দ মালিয়া বলেন, “সামনে পাইলট কার ছিল। তা থেকে কয়েক মিটার দূরে যাচ্ছিলাম আমরা। বিধায়ক গাড়ির সামনে চালকের পাশের আসনে বসেছিলেন। পিছনের আসনে সিকিউরিটি গার্ডেরা ছিলেন। আচমকা রাস্তায় এই কাণ্ড ঘটে গেল।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার প্রশাসনিক সভা করার জন্য বুধবারই রওনা দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশ্যে। সেখানেই জুনের যাওয়ার কথা ছিল।

এদিকে যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন গাড়ির গতি ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ছিল বলে জানা যাচ্ছে। উলুবেড়িয়ার জোড়া কলতলার কাছে মুম্বই রোডে হঠাৎ একটি হনুমান লাফিয়ে গাড়ির সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। গাড়িটি ডিভাইডার টপকে কলকাতামুখী রাস্তায় চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের কর্তারা। অভিনেত্রীকে পুলিশই তাঁদের গাড়ি করে বাগনান থানার অন্তর্গত একটি রিসর্টে এ নিয়ে যান। সেখান থেকেই ফের মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

Releated Posts

অজিত ডোভালের বেজিং সফর ঘিরে ভারত-চীন সীমান্ত আলোচনা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে সরকারের অবস্থান ও কৌশল নিয়ে সোমবার প্রশ্ন তুলল কংগ্রেস। জাতীয়…

ByByNews Desk Aug 24, 2026

ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চান কেন: মনুস্মৃতি মন্তব্যে রাহুল গান্ধীকে নিশানা যোগীর

রায়বেরেলি, ২৪ আগস্ট (আইএএনএস): মনুস্মৃতি নিয়ে মন্তব্যের জেরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 24, 2026

নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে বিধানসৌধ ঘেরাও বিজেপির, আটক বহু নেতা-কর্মী

বেঙ্গালুরু, ২৪ আগস্ট (আইএএনএস): কথিত আদিবাসী কল্যাণ তহবিল কেলেঙ্কারির অভিযোগে কর্নাটকের পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByNews Desk Aug 24, 2026

বোন ও কন্যাদের সম্মান ও নিরাপত্তার অঙ্গীকারের উৎসব রক্ষাবন্ধন: যোগী

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): আসন্ন রক্ষাবন্ধন উপলক্ষে উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রক্ষাবন্ধন শুধুমাত্র…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top