News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন অবৈধ বলে বাতিলের দাবি সিপিএমের, সবকিছুই বৈধ, তাই দাবি খারিজ রিটার্নিং অফিসারের
Image

বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন অবৈধ বলে বাতিলের দাবি সিপিএমের, সবকিছুই বৈধ, তাই দাবি খারিজ রিটার্নিং অফিসারের

আগরতলা, ৩১ জানুয়ারি(হি. স.) : কাগুজে বিপ্লবেই আপাতত থেমে রইল সিপিএম। দীর্ঘদিনের কমিউনিস্ট বন্ধু বর্তমানে কৈলাসহর কেন্দ্রে বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন বাতিলের দাবিতে রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁর যুক্তি, মবস্বর আলি বিধানসভার সদস্যপদ এবং সিপিএমের সভ্যপদ থেকে পদত্যাগ করেননি। তাই, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিল করা হোক। কিন্তু, মনোনয়ন পত্র পরীক্ষার সময় তাঁর বিরুদ্ধে কেউ আপত্তি জানাননি। তাই, বিজেপি প্রার্থী হিসেবে মবস্বর আলির মনোনয়ন বৈধ বলেই সিলমোহর দিয়েছেন রিটার্নিং অফিসার, এমনটাই জানালেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার।

আজ কৈলাসহরের রিটার্নিং অফিসারকে লেখা চিঠিতে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ২০১৮ সালে সিপিএম প্রার্থী হিসেবেই মবস্বর আলি কৈলাসহর কেন্দ্রে নির্বাচিত হয়েছিলেন। এক্ষেত্রে বিধানসভার সদস্য পদে পদত্যাগ কিংবা দল থেকে বহিষ্কার ছাড়া তিনি অন্য কোন রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ অথবা নির্দল প্রার্থী হতে পারেন না। অথচ, সিপিএমের বিধায়ক হওয়া সত্বেও মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি নিজেকে বিজেপি দলের সদস্য উল্লেখ করেছেন।

তাঁর দাবি, দলীয় প্রতীক চিহ্ন ব্যবহার সংক্রান্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী মবস্বর আলি বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন না। কারণ, তিনি বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেননি এবং সিপিএমের সভ্যপদ ছাড়েননি। তাই, তাঁর মনোনয়ন বাতিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক, দাবি জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এ-বিষয়ে কৈলাসহরের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক প্রদীপ সরকার বলেন, আজ মনোনয়ন পত্র পরীক্ষার সময়ে হাজির থেকে কেউই বিজেপি প্রার্থী মবস্বর আলির বিরুদ্ধে আপত্তি জানাননি। ফলে, তাঁর বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তাঁর জানিয়েছেন, বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন পত্র বৈধ বলেই বিবেচিত হয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top