News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ধনপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

ধনপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ৩০ জানুয়ারি (হি.স): ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার আজ অন্তিম তারিখ। আজ সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি মনোনয়ন জমে দেওয়ার পূর্বে দূর্গা বাড়িতে পূজা দেন এবং মায়ের আর্শীবাদ নেন। তারপর তিনি মনোনয়ন পত্র জমা দেওয়া উদেশ্যে যাত্রা শুরু করেন। এদিন সোনামুড়া থেকে মিছিল নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রতিমা ভৌমিক। ওই মিছিলে বিপুল সংখ্যক কার্যকতার্দের জনসমাবেশ লক্ষ্য করা গিয়েছে।

এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিজেপির নির্বাচন প্রভারী ড. মহেন্দ্র সিংহ সহ অগুনিত কার্যকর্তাগণ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।এদিন মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারন মানুষ থেকে শুরু করে দলের কার্যকর্তাগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারকে ত্রিপুরায় পুনরায় প্রতিষ্ঠিত করবেন বলে দৃঢ় সংকল্প নিয়েছেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top