News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে সিপিএমের নির্বাচনী সভা অনুষ্ঠিত
Image

বক্সনগরে সিপিএমের নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৯ জানুয়ারী৷৷ আগামী ১৬ ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে সিপিআইএম দলের নির্বাচনী রেলি মিছিল এবং বাজারসভা অনুষ্ঠিত হয় বক্সনগর৷ আজ বিকাল সারাদিন ঘটিকা হইতে শুরু হয় মিছিল উক্ত মিছিলটি কলসি মোরা হইতে বক্সনগর থানা সংলগ্ণ মোটরস্ট্যান্ড এবং বক্সনগর বাজার পরিক্রমা করে বামফ্রন্টের পার্টি অফিসের সামনে জমায়েত হয়ে বক্তারা বক্তব্য রাখেন৷ আজকের এই নির্বাচনী প্রচার অভিযানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী শামসুল হক অঞ্চল সম্পাদক আসিস সরকার বলিষ্ঠ নেতা পরিষদুর রহমান অন্যান্য বামফ্রন্টের নেতৃবৃন্দ গন৷ বক্তারা রাজ্যের গণতন্ত্র নেই জিনিসপত্রের অস্বাভাবিক দর বেকারি কাজ খাদ্য এবং রাস্তাঘাট সবকিছুতেই পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যটাকে পিছিয়ে নিয়েছে বলে তারা দাবি করেন৷ আরো বলেন অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হলে রাজ্যে উন্নয়ন আরও হবে, তাই তারা বক্সনগর বাসির নিকট জয়ের ধারা অব্যাহত রেখে বামফ্রন্ট সরকারকে ভোট দিয়ে ক্ষমতা আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং বিজেপির ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করেন৷ বক্সনগর অঞ্চলে অনেক অনেকগুলি রাজনীতিক দল মাথা ছাড়া দিয়ে উঠেছে ত্রিপুরা মাতা তৃণমূল কংগ্রেস রয়েছে শাসক দল বিজিপি, সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বামফ্রন্ট কি তাদের জয়ী আসন ধরে রাখতে পারবে৷ জুট বারিং সম্পর্কে প্রার্থী তথা শামসুল হক সাহেব এ ব্যাপারে কিছু বলেননি সেটা কিন্তু একটা বাম গ্রাসের চিন্তার বিষয়ে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা৷ এখন দেখার বিষয় শাসক দলের সঙ্গে টাকা দিয়ে বামফ্রন্ট কাদের অষ্টম গড়তে পারে কিনা সে বিষয়ে তাকিয়ে রাজ্যের জনগণ৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top