News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন, চিকিৎসক দম্পতি-সহ মৃত্যু ৫ জনের
Image

ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন, চিকিৎসক দম্পতি-সহ মৃত্যু ৫ জনের

ধানবাদ, ২৮ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ ৫ জন। শনিবার ভোররাতে ধানবাদের হাজরায় অবস্থিত একটি ক্লিনিকে আগুন লাগে। এই আগুনে ক্লিনিকের পরিচালক ডাঃ বিকাশ হাজরা ও তাঁর স্ত্রী ডাঃ প্রেমা হাজরা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে টেলিফোন এক্সচেঞ্জ রোডে অবস্থিত হাজরা ক্লিনিকে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাত ২.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত আড়াইটে নাগাদ যখন ক্লিনিকে আগুন লাগে তখন চিকিৎসক দম্পতি-সহ অন্যরা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর ঘর ধোঁয়ায় ভরে যায় এবং সবাই শ্বাসকষ্টে মারা যান। সূত্রের খবর, হাজরা ক্লিনিকে যখন আগুন লেগেছিল, তখন সেখানে প্রায় ২৫ জন রোগী ভর্তি ছিলেন। তড়িঘড়ি স্বাস্থ্যকর্মীরা সমস্ত রোগীদের অন্য ভবনে নিয়ে গিয়ে প্রাণে বাঁচান। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ডক্টর বিকাশ হাজরার ভাইপোরও। দু’দিন আগেই কলকাতা থেকে ধানবাদে এসেছিল সে।

Releated Posts

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top