News Flash

  • Home
  • দেশ
  • হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার স্ত্রী
Image

হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার স্ত্রী

বহরমপুর, ২৭ জানুয়ারি (হি.স.) : তৃণমুল কর্মী এসাদুল মণ্ডলের খুনের ঘটনায় নয়া মোড়। এবার পুলিশের জালে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধরা পড়লেন এসাদুলের স্ত্রী জাহানারা বিবি। শুক্রবার তাঁকে বহরমপুর আদালতে তোলা হয়।

গত ১০ জানুয়ারি হরিহরপাড়া থানার মালোপাড়া পাড়ায় খুন হন স্থানীয় তৃণমুল কর্মী এসাদুল মণ্ডল (৫০)। রাত দেড়টা নাগাদ একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করে ঘুমন্ত অবস্থায় থাকা এসাদুলকে। স্ত্রীর হাত, পা, মুখ বেঁধে তাঁর সামনেই দুষ্কৃতীরা হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে ওই তৃণমূল কর্মীকে। এমনটাই অভিযোগ পরিবারের।
কাজ হাসিল করে দ্রুত পালায় দুষ্কৃতীরা। পরের দিন ভোরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এর আগেও এসাদুলের ছেলের উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তারাই এসাদুলকে খুন করেছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। তদন্তে নেমে বেশ কিছু সূত্র পায় পুলিশ। তাতেই এই ঘটনায় এসাদুলের স্ত্রীর যোগাযোগের কথা জানতে পারা যায়। প্রাথমিক ভাবে পুলিশের মত, জাহানারা যে বয়ান দিয়েছে, তাতে নানা অসঙ্গতি রয়েছে। তাদের প্রাথমিক অনুমান, জাহানারার হাত, পা, মুখ বাঁধার বিষয়টি সাজানো। দুষ্কৃতীরা তাঁর পরিচিতও হতে পারে। এর পিছনে প্রণয়ঘটিত কোনও বিষয় রয়েছে কি না, তাও দেখছে পুলিশ।

অভিযুক্ত জাহানারা দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাঁর অভিযোগ, আসল দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জাহানারাকে জেরা শুরু করেছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top