News Flash

Image

আমতলীতে ছয় রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷  বুধবার আমতলী থানা এলাকার ফুলতলী গ্রাম পঞ্চায়েতে একটি  বাড়ি থেকে ছয় জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে৷ নিরাপত্তা কর্মীদের দেখতে পেয়ে বাড়ির মালিক ও পরিবারের অন্যান্য লোকজনরা পালিয়ে গেছে৷  আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে৷ বুধবার সকালে মতিনগরে  মতি মিয়ার বাড়িতে এলাকাবাসীর হাতে আটক ছয়জন রোহিঙ্গা৷ আটক রোহিঙ্গাদের তুলে দেওয়া হয় রায়মুড়া বিএসএফ এবং সিআইএসএফের হাতে৷বুধবার সকাল ১০ঃ৩০ মিনিটে  তাদেরকে আটক করা হয়৷ বিগত চারদিন যাবৎ মতিনগর ফুলতলী পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড  মতি মিয়ার বাড়িতে  ছয়জন রোহিঙ্গা বসবাস করছে খবর পেয়ে সিপাহীজলা জেলা মাইনরিটি মোর্চার সভাপতি ও এলাকাবাসী খবর দেয় রায়মুড়া ক্যাম্প৷ খবর পেয়ে  বিএসএফ এবং সিআইএসএফ ঘটনাস্থলে ছুটে আসে৷  মতি মিয়ার বাড়ি থেকে ছয়জন রোহিঙ্গাকে আটক করে আমতলী থানায় নিয়ে যায়৷  ঘটনার আচ পেয়ে বাড়ির মালিক  মতি মিয়া সহ পরিবারের সমস্ত সদস্যরা পালিয়ে যায়৷ মতিনগরে  মতি মিয়ার বাড়িতে রোহিঙ্গা আটকের  খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নির্বাচনের প্রাক মুহূর্তে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা৷ বাড়ির মালিকের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top