News Flash

  • Home
  • দেশ
  • গাজোলে লরির চাকায় পিষ্ট হয়ে প্রৌঢ়ার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের
Image

গাজোলে লরির চাকায় পিষ্ট হয়ে প্রৌঢ়ার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

গাজোল, ২৪ জানুয়ারি (হি. স.) : মালদার গাজোলের করলাভিটা এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, মৃত ওই প্রৌঢ়ার নাম মোসলেমা খাতুন (৫২)। বাড়ি করকচ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে। তবে বেশ কিছুদিন ধরে করলাভিটা এলাকায় থাকতেন তিনি। একজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। এদিন দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা ছড়ায় এলাকায়।

এদিন সাইকেলে করে আসছিলেন ওই প্রৌঢ়া। সেইসময় বালুরঘাটের দিক থেকে মালদার দিকে যাওয়া একটি লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁরা জানান, করলাভিটা মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা। সব গাড়িগুলি এখান থেকে ঘুরে বাসস্ট্যান্ডে যায়। যার ফলে সবসময় ব্যস্ত থাকে এই এলাকা। কিন্তু এখানে যান নিয়ন্ত্রণ করার জন্য কেউ থাকে না। করলাভিটা মোড়ে সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ব্লক গেট এবং সরকারপাড়া মোড়েও সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি উঠেছে। এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার পরই লরি নিয়ে পলাতক চালক। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top