ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে মৌচাক ক্লাব। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে মৌচাক আজ জুয়েলস এসোসিয়েশনকে ২ উইকেটে পরাজিত করেছে। এটি মৌচাকের পক্ষে টানা দ্বিতীয় জয়। নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে জুয়েলস অ্যাসোসিয়েশন প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২২ ওভার ৫ বল খেলে ৯৭ রানে ইনিংস শেষ করে। দলের দলের পক্ষে অনিকেত দে সর্বাধিক ৩৪ রান পায়। মৌচাকের রূপক দে তিনটি এবং সায়ন ধানুক দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে মৌচাক ক্লাব ২৩ ওভার তিন বল খেলে আট উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে রোহিত বর্মনের ২৩ রান ও কৌশিক দাসের ১৫ রান উল্লেখযোগ্য। জুয়েলসের আয়ুস দত্ত ২৫ রানে পাঁচটি উইকেট পেলেও তা কাজে আসেনি। বিজয়ী দলের রোহিত প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

জুয়েলসকে হারিয়ে মৌচাকের টানা জয়
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















