News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস ও সিপিএম পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে : রতন নাথ

কংগ্রেস ও সিপিএম পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে : রতন নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ বনমালীপুর মন্ডলের এসি মোর্চার মন্ডল  সভাপতি সুমন দাসের উপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বর্বরোচিত৷ মঙ্গলবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ৷ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিরোধী দলগুলোর জনসমর্থন কমছে৷ প্রচারে আসার জন্য তারা রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে, উশৃংখল পরিবেশ কায়েম করে পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ণ দেখছে৷ এরা জানে না এটা ১৯৯৩সন নয়৷ আবার ১৯৮৮ সালও নয়৷ বর্তমানে দেশের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷  মঙ্গলবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি আরো বলেন মঙ্গলবার সকালে অত্যন্ত নিন্দনীয় ও বর্বরোচিত ঘটনা সংঘটিত হয়েছে৷ বনমালীপুর মন্ডলের এসি মোর্চার মন্ডল  সভাপতি সুমন দাসকে কংগ্রেস আশ্রিত দুষৃকতীরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ মামলা দায়ের করা হয়েছে৷ এসমস্ত দুষৃকতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় প্রদেশ  বিজেপি৷ প্রদেশ বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত অভিযোগ জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর ছবিতে কালি লাগানোর ঘটনায় অতি উৎসাহী নির্বাচনের কাজে যুক্ত কিছু আধিকারিক এর অতিরিক্ত বাড়াবাড়িতে নেক্কার জনক ঘটনা ঘটায়৷ সেই অভিযুক্ত সেক্টার অফিসার অজয় দাসকে  সাসপেন্ড করা হয়েছে কমিশনের পক্ষ থেকে৷ তিনি ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রে নির্বাচনে কাজে নিযুক্ত ছিলেন৷ জিরানিয়ার ঘটনায় যার নেতৃত্বে গোটা ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে দাবি জানায় প্রদেশ বিজেপি৷ বিভিন্ন জায়গায় সন্ত্রাস কায়েম করে প্রচার সজ্জা নষ্ট করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বিরোধীদল গুলি বলেও মন্তব্য করেন তিনি৷ সুমন দাসের উপর আক্রমণের ঘটনায় পুলীশি ট্যুইট নিয়ে সরব হন মন্ত্রী রতন লাল নাথ৷

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top