News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, বিজ্ঞপ্তি জারি, দুইটি মনোনয়ন পড়ল জমা
Image

আপডেট : ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, বিজ্ঞপ্তি জারি, দুইটি মনোনয়ন পড়ল জমা

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে আজ শনিবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এদিকে, বিজ্ঞপ্তি জারির দিনেই দুইটি মনোনয়ন জমা পড়েছে। মূলত, আজকেই প্রথম মনোনয়ন জমা পড়েছে।  

প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ১৫ নং ধারার (২) নং উপধারা অনুযায়ী আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন হচ্ছে ৩০ জানুয়ারি সোমবার। মনোননয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে ৩১ জানুয়ারি মঙ্গলবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ভোট নেওয়া হবে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ৪ মার্চ শনিবারের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দলের তত্পরতা শুরু হয়ে গেছে। শাসক দল বিজেপি প্রচার জোর কদমে শুরু করে দিয়েছে। বিরোধীরা এখনো মঞ্চ তৈরিতে ব্যস্ত রয়েছে। এই পরিস্থিতিতে এবারের নির্বাচন অন্য সমস্ত নির্বাচন থেকে আলাদা হবে, রাজনৈতিক মহল এমনটাই দাবি করেছে।এদিকে, আজ দুইটি মনোনয়ন জমা পড়েছে। আমরা ভাঙালি দলের রামনগর কেন্দ্রের প্রার্থী দুলাল ঘোষ এবং টাউন বড়দোয়ালি কেন্দ্রের প্রার্থী রামকৃষ্ণ দেবনাথ মনোনয়ন জমা দিয়েছেন।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top