News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ ক্রিকেট : কর্নেল চৌমুহনিকে হারিয়ে জয় অব্যাহত জিবি পি.সি’র
Image

অনূর্ধ্ব-১৫ ক্রিকেট : কর্নেল চৌমুহনিকে হারিয়ে জয় অব্যাহত জিবি পি.সি’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে জিবি প্লে সেন্টার। তৃতীয় ম্যাচে জিবি প্লে সেন্টার কিন্তু ২৪৫ রানের ব্যবধানে বিশাল জয় পেয়েছে। প্রথম ম্যাচে চাম্পামুরার কাছে পরাজয়টা-ই জিবি প্লে সেন্টারকে কিছুটা পিছিয়ে রেখেছে। দ্বিতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘকে ৫৯ রানে হারানোর পর আজ, শনিবার কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে হারিয়ে টানা জয়ের মধ্যে রয়েছে। খেলা ছিল নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জিবি প্লে সেন্টারের ছেলেরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অনীক দাসের শতরান বেশ উল্লেখযোগ্য। ১৩২ বল খেলে ১৮টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে অনীক ১২৩ রান সংগ্রহ করে। এছাড়া, রাহুল বর্মনের ৫৩ রান এবং রাজদীপ দেবনাথ এর ৩৩ রানও উল্লেখযোগ্য। কর্নেল চৌমুহনীর নীল দেববর্মা, দ্বিগবিজয় মজুমদার ও রোহন সরকার প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারের ব্যাটার্সরা তেমন প্রতিভা দেখাতে পারেনি। উইকেটে টিকে থাকলেও ব্যাটার্সরা তেমন রান যোগ করতে সক্ষম হয়নি। নির্ধারিত ৪৫ ওভার খেলে নয় উইকেট হারিয়ে সাকূল্যে  ৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনার সাগ্নিক দত্তের ১৩ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ১৭ রানের সুবাদে তাদের স্কোর অর্ধশতক পার হয়েছে। জিবি প্লে সেন্টারের ছোটন মিয়া, উজ্জ্বয়ন বর্মন ও সোম্রাংশু পাল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের শতকের হিরো অনীক পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top