News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার ইতিহাসে আজকের দিনটি গর্বের এবং আনন্দের, পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যসচিব
Image

ত্রিপুরার ইতিহাসে আজকের দিনটি গর্বের এবং আনন্দের, পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যসচিব

আগরতলা, ২১ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরার ইতিহাসে আজকের দিনটি গর্বের এবং আনন্দের। এই দিনটিকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য ক্রমাগত অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে আজ শনিবার ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যসচিব জে কে সিনহা একথা বলেন।

তাঁর কথায়, এদেশ তথা এই রাজ্যের সর্বাঙ্গীণ বিকাশে একাগ্রতার সঙ্গে সকলে মিলে কাজ করাই হবে আমাদের সকলের একমাত্র লক্ষ্য। তবেই এই দিনটি উদযাপন যথাযথভাবে সার্থকতা লাভ করবে। আমাদের ভবিষ্যত প্রজন্মকেও এই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এদিন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর সত্যদেও পোদ্দার ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস দিনটির তাৎপর্য ব্যাখ্যা সহ প্রাচীন ত্রিপুরার ইতিহাস ও গণতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আজ ত্রিপুরার জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, পবিত্র এবং অনুপ্রেরণার দিন।ত্রিপুরা পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন বলেন, ত্রিপুরার পূর্ণরাজ্য দিবসের গৌরব উজ্জ্বল দিনে এরাজ্যের প্রগতির জন্য আমরা সকলে মিলে কাজ করে যাব। আজ সকলের এই হোক অঙ্গীকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো, কৃষিক্ষেত্র, মৎস্য চাষে, প্রাণী সম্পদে, মানব সম্পদে, শিল্পে ও সংস্কৃতির বিকাশে আজ ত্রিপুরা অনেকদূর এগিয়ে গেছে। আগামী দিনে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আমরা এই শপথই গ্রহণ করব।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top