News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় আদালতে গড়হাজির রাহুল গান্ধী
Image

অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় আদালতে গড়হাজির রাহুল গান্ধী

রাঁচি, ২১ জানুয়ারি (হি.স.) : তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় শনিবার এমপি-বিধায়কের বিশেষ আদালতে শুনানিতে গড়হাজির থাকলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর। আদালতের সমন সত্ত্বেও শনিবার রাহুল গান্ধী মামলার শুনানির সময় উপস্থিত না হওয়ায় অভিযোগকারীর কৌঁসুলি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

এদিন সাংসদ-বিধায়ক আদালতে এই বিষয়ে শুনানি হয়। আদালতে শুনানির সময়, অভিযোগকারীর আইনজীবী আদালতকে অনুরোধ করে, সমন সত্ত্বেও, রাহুল গান্ধী তার পক্ষে উপস্থিত হচ্ছেন না। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত। অভিযোগকারীর আইনজীবী বলেন, গত মাসে আদালত এ বিষয়ে সমন জারি করেছিল। তা সত্ত্বেও রাহুল গান্ধীর তরফে আদালতে পক্ষ পেশ করা হচ্ছে না।
উল্লেখ্য, দিল্লিতে অনুষ্ঠিত অধিবেশনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বিজেপির তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এর পরে, বিজেপি কর্মী নবীন ঝা রাহুল গান্ধীর বিরুদ্ধে ২০১৮ সালে রাঁচির নিম্ন আদালতে মামলা করেছিলেন।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top