News Flash

Image

করিমগঞ্জের বদরপুরে ৬ নম্বর জাতীয় সড়কে ফাটল, সংস্কার কাজের বিরুদ্ধে অভিযোগ

বদরপুর (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর শহরের বুক চিরে ধাবিত ৬ নম্বর জাতীয় সড়কে অজস্র ফাটল ধরেছে। জাতীয় সড়কে সংস্কার কাজের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অভিযোগ। দীর্ঘ কয়েক বছর পর ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)-এর কাছাড় ডিভিশন এই সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছে। কিন্তু সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে বলে ওয়াকিবহাল মহল অভিযোগ তুলেছে।

৬ নম্বর জাতীয় সড়কটি বরাক উপত্যকার মূল জাতীয় সড়ক অর্থাৎ উপত্যকার মধ্যমণি বলে চিহ্নিত। স্থানীয় জনগণের অভিযোগ, বর্তমানে বদরপুরঘাট থেকে শ্রীগৌরী পর্যন্ত এই জাতীয় সড়কে যে পিচ ঢালাই দেওয়া হয়েছিল বিভিন্ন স্থানে পিচগুলি উঠে যাচ্ছে। সড়কের কোথাও কোথাও ফাটল ধরেছে। সড়কটি মসৃণ পর্যন্ত করা হয়নি। সড়কের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় সড়কের সংস্কার কাজ গভীর রাতে কেন করা হলো এ নিয়ে জনগণ সন্দেহ প্রকাশ করছেন।

এদিকে এ ব্যাপারে বদরপুরের সার্কল অফিসার তোয়াহির আলমের কাছে এই সড়কের সংস্কার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাতীয় সড়কের কাজে এ ধরনের অভিযোগ থাকলে শীঘ্রই তদন্ত করে দেখা হবে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top