News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাই জেলায় ১২টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে : জেলাশাসক
Image

ধলাই জেলায় ১২টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে : জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ধলাই জেলায় ১২টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে৷ সম্পর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে ১২টি ও যুবক কর্মচারি দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র হবে ৬টি৷ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ধলাই জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সবাল আজ এই তথ্য জানান৷ সাংবাদিক সম্মেলনে ধলাই জেলার এসপি রমেশ যাদবও উপস্থিত ছিলেন৷ সাংবাদিক সম্মেলনে জেলাশাসক নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে সেই বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন৷ এসপি জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী জেলায় নিয়োজিত আছে৷ উল্লেখ্য, ধলাই জেলায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৮৬ হাজার ৭৪১ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৪,৭৯৪ জন মহিলা ভোটার ১,৪১,৯৩৫ জন ও ত’তীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন৷

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top