News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কাঞ্চনপুর বিভাগ কার্যালয়ের উদ্বোধন
Image

পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কাঞ্চনপুর বিভাগ কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷  কাঞ্চনপুর মহকুমার সুুভাষনগরে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কাঞ্চনপুর বিভাগ কার্যালয়ের আজ উদ্বোধন করেন এমডিসি শৈলেন্দ্র নাথ৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দশদা বিএসি চেয়ারম্যান উদার রাম রিয়াং, লালজরি বিএসি চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী, পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার শ্যামলাল ভৌমিক, সুুপারিনটেণ্ডেন্ট ইঞ্জিনিয়ার জয়ন্ত দেববর্মা, সুুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার রতির’ন দেবনাথ, সমাজসেবী অরুণ নাথ, সমাজসেবী তাপসিন্ধ নাথ প্রমুখ৷
অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে এমডিসি শৈলেন্দ্র নাথ বলেন, রাজ্য সরকার রাজ্যের প্রতিটি বাড়িতে পরিত পানীয়জল পৌঁছে দিতে বদ্ধপরিকর৷ সেই লক্ষ্যে রাজ্যের শহর ও গ্রামীণ এলাকার সর্বত্র পরিত পানীয়জল পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ চলছে৷ সেই পাইপলাইনের মাধ্যমে পানীয়জলের সংযোগ দেওয়ার কাজ দ্রত করার জন্য দপ্তর পরিকাঠামো সম্পসারণ করছে৷ তিনি আরও বলেন, কাঞ্চনপুর বিভাগীয় কার্যালয় স্থাপিত হওয়ায় মহকুমার প্রত্যন্ত এলাকা সহ সর্বত্র বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগ দেওয়ার কাজ দ্রত শেষ করা সম্ভব হবে৷ এমডিসি বলেন, এক সময় কাঞ্চনপুর মহকুমা এলাকায় পানীয়জলের সংকট ছিল৷ কিন্তু বর্তমানে মহকুমার প্রত্যন্ত এলাকাতেও পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে, তা কল্পনাতীত৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার শ্যামলাল ভৌমিক বলেন, কাঞ্চনপুর ডিডব্লিউএস ডিভিশনের আওতাধীন ৪টি ব্লক রয়েছে৷ এগুলি হলো দশদা, লালজরি, জম্পইহিল ও দামছড়া ব্লক৷ এই মহকুমা এলাকায় মোট ৩০ হাজার ৬০টি পরিবার রয়েছে৷ এরমধ্যে এখন পর্যন্ত ২১ হাজার ৭৩৮টি পরিবারে পাইপলাইনের মাধ্যমে পরিত পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালজরি বিএসি চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী, সমাজসেবী অরুণ নাথ৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top