News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল মালবাহী গাড়ি, গুরুতর আহত এক
Image

খোয়াইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল মালবাহী গাড়ি, গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছোট মালগাড়ি৷ আহত এক পথচারী৷ ঘটনা খোয়াইয়ের চেরমা এলাকায়৷ পৌষপার্বণে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে গেল ছোট মালবাহী গাড়ী গাড়ির ধাক্কায় আহত এক পথচারী৷ আহত পথচারীর নাম ধনঞ্জয় দেবনাথ৷ ঘটনা খোয়াই থানার অন্তর্গত চেরমা স্থিত নতুন জাতীয় সড়কে৷ জানা যায় পৌষপার্বণের দিনে তথা রবিবার সকাল আনুমানিক ১২ টা নাগাদ বাচাইবাড়ি থেকে একটি বুলেরু ডি আই ছোট মালবাহী গাড়ী খোয়াই এর উদ্দ্যেশে রওনা হয় গাড়ীটি চেরমা এলাকায় এসে পৌঁছলে গাড়ীর গতি অতিরিক্ত হওয়ায় নতুন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে যায়,এবং গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হয় ধনঞ্জয় দেবনাথ নামে এক পথচারী৷ বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সাথে সাথেই ঘটনাস্থল থেকে গাড়ীর চালক এবং আহত পথচারীকে একটি গাড়ী করে খোয়াই হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা৷ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত পথচারি ধনঞ্জয় দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তরীঘড়ি প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবি হাসপাতালে স্থানাতর করে দেয় অন্যদিকে গাড়ীর চালক খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধিন৷

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top