News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ২০২৩ বাজেট অধিবেশন, চলবে ৬ এপ্রিল পর্যন্ত
Image

আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ২০২৩ বাজেট অধিবেশন, চলবে ৬ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, ২০২৩। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত। স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া যাবে।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইট করে শুক্রবার জানিয়েছেন, সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এবং স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া কবে। বাজেট অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ অবধি ছুটি থাকবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।
প্রসঙ্গত, ২০২৩ সালে একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, বছর ঘুরলেই রয়েছে ২০২৪ লোকসভা ভোট। এমন সমস্ত হাইভোল্টেজ রাজনৈতিক অগ্নিপরীক্ষার আগে, নির্মলা সীতারমনের অর্থ দফতরের সামনে ২০২৩ বাজেট অন্যতম বড় চ্যালেঞ্জ।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top