News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস তালিকায় নাম বিজেপির নেতা ও ঘনিষ্ঠদের, তালিকা প্রকাশ তৃণমূলের
Image

আবাস তালিকায় নাম বিজেপির নেতা ও ঘনিষ্ঠদের, তালিকা প্রকাশ তৃণমূলের

কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : ‘বিজেপি প্রতারণা করে আবাস যোজনার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তার পরও তারা দুর্নীতির কথা বলে! এটাই তাদের দ্বিচারিতা। বাস্তব সব প্রমাণ দেয়।’ শুক্রবার টুইটারে এই মন্তব্য করেছে তৃণমূল।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিজেপিকে আগেই নিশানা করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে সরব হন। এবার প্রাপকদের তালিকায় বিজেপি নেতাদের নাম সামনে এনে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার একটি টুইট করে সেই তালিকা প্রকাশ করে শাসকদল।

তালিকায় প্রাপকদের যে নামগুলি রয়েছে, তাতে দেখা যাচ্ছে ৭ জন বিজেপি নেতা-মন্ত্রীর নাম। যেমন রয়েছে বাঁকুড়া জেলার সোনামুখীর বিধায়ক দীপঙ্কর ঘরামির স্ত্রী প্রতিমা ঘরামির নাম। রয়েছে কোচবিহার থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম। রয়েছে ঝাড়গ্রামের বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতোর নাম। রয়েছে তাঁর ভাইয়ের নামও।

আবার উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি নেত্রী লক্ষ্মী মজুমদারের নাম রয়েছে। রয়েছে বাঁকুড়ার স্থানীয় বিজেপি নেতা নারায়ণ শিটের নাম। রয়েছে পুরুলিয়া রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রবীন ঘোষ গোপের স্ত্রী লেহালি গোপের নাম।

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে। রাজ‌্য সরকার অবিলম্বে তাদের সমীক্ষা করার কাজ শুরু করেছে। তৃণমূল-বিজেপি পরস্পরের বিরুদ্ধে দোষারোপও চালাচ্ছে। দেখা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে অনেক নামই কাটা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে এর জন্য যুক্তি দিয়ে বলেছেন, পুরনো তালিকা। তাই কিছু নাম রয়ে গিয়েছে। সেসব বাদ দেওয়া হয়েছে।

এদিকে আবাস যোজনা, ১০০ দিনের প্রকল্প-সহ কেন্দ্রীয় প্রকল্পের কাজ দেখতে আগামী সপ্তাহে কেন্দ্রের পাঁচটি মনিটরিং টিম আসছে রাজ্যে। তারা ১০টি জেলা, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানে যাবে। উত্তর প্রদেশের লখনউ, হারদই, এলাহাবাদ ছাড়াও দিল্লির দুটি প্রতিষ্ঠানের থেকে প্রতিনিধিরা এই দলে থাকছেন বলে খবর।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত মাচ্চারের পাশে না দাঁড়ানোয় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের সাহসিকতার ঘটনায় গান্ধী পরিবারের নীরবতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Oct 4, 2026

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top