News Flash

Image

রেল লাইনে ঝাপ দিয়ে আত্মঘাতী মহিলা

শান্তিরবাজার(ত্রিপুরা), ১২ জানুয়ারি(হি. স.) : রেল লাইনে ঝাপ দিয়ে পঞ্চাশোর্ধ মহিলা আত্মহত্যা করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুমের থাইবোং এলাকায় ওই ঘটনায় মহিলার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানসিক অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ আগরতলাগামী ট্রেনের নীচে ঝাপ দিয়ে সাব্রুমের মাগুরছড়া এলাকার বাসিন্দা কাজল দেবনাথ(৫২) আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভূগছিলেন তিনি। সম্প্রতি দীনামাটিলা মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তাঁকে চিকিত্সার জন্য আজ ওঝার কাছে নেওয়া হয়েছিল। হটাৎ তিনি দৌড়ে রেল লাইনে ঝাপ দেন। ওই সময় আগরতলাগামী ট্রেন যাচ্ছিল। ওই ট্রেনের নীচে কাটা পরে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

খবর পুলিশ গিয়ে রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের পর ওই মহিলার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top