News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্নিদগ্ধ আশা কর্মীর মৃতদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ
Image

অগ্নিদগ্ধ আশা কর্মীর মৃতদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ

ধর্মনগর(ত্রিপুরা), ১২ জানুয়ারি(হি. স.) : অগ্নিদগ্ধ অবস্থায় আশা কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আগুন লাগার ফলে মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে এলাকাবাসীর মতে, ওই আশা কর্মী আত্মাহত্যা করছেন। কারন, দীর্ঘদিন যাবৎ পরিবারের আর্থিক অনটন তাঁকে মানসিক ভাবে অসুস্থ করে তুলেছিল।

বৃহস্পতিবার সাত সকালে উত্তর ত্রিপুরা জেলায় জলাবাসা এলাকার পুর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় বাসিন্দা মিনতি দাসের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রতিদিনের মতো আজও প্রাত:ভ্রমনে বের হয়েছিলেন তিনি। কিন্তু অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি ফিরে আসেননি। তাঁর বড় মেয়ে জল আনতে গিয়ে জঙ্গলে এক মহিলার শরীরে আগুন লাগার দৃশ্য দেখে চিত্কার দেন। চিৎকার শুনে বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা ছুটে আসেন। সাথে সাথে খবর দেওয়া হয় পানিসাগর দমকল বাহিনীকে। কিন্তু ততক্ষণে ওই মহিলার শরীরের অনেকটাই পুড়ে যায়।

দমকল কর্মীরা মিনতিকে উদ্ধার করে পানিসাগরের মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছেন, মৃতদেহের হাতের চুড়ি দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেছেন।

এলাকাবাসীর বক্তব্য, ওই মহিলার স্বামীর বছর দশেক আগে মৃত্যু হয়েছে। এরপর থেকে পরিবারে আর্থিক অনটন তাঁকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল। তাই হয়তো শরীরে আগুন লাগিয়ে আত্মাহত্যা করেছেন তিনি, ধারনা করছে এলাকাবাসী। 

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top