News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা থেকে বহি:রাজ্যে পলাতক চোর দীর্ঘদিন বাদে গ্রেফতার
Image

ত্রিপুরা থেকে বহি:রাজ্যে পলাতক চোর দীর্ঘদিন বাদে গ্রেফতার

আগরতলা ১২ জানুয়ারী (হি.স) : দীর্ঘদিন বাদে ত্রিপুরা থেকে বহি:রাজ্যে পলাতক চোর পুলিশের জালে ধরা পড়েছে। সাথে চুরি যাওয়া স্বর্ণালংকারও উদ্ধার হয়েছে।

এ-বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান, ২০২২ সালের ১৮ ডিসেম্বর চিত্তরঞ্জন রোডের বাসিন্দা সঞ্জয় সাহার বাড়িতে স্বর্ণালংকার চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশের তদন্তে ওই চুরির ঘটনার সাথে বিশ্বজিৎ দেবনাথের যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ওই এলাকায় উকিল হিসেবে পরিচিতি ছিল তাঁর। ওই সুবাদে সঞ্জয় সাহার বাড়িতে যাতায়াত করতেন তিনি। আইনজীবী পরিচয় দিয়ে আদালত চত্বরে তাকে ঘোরাফেরা করতে দেখা গেলেও, আদতে তিনি ওকালতির পেশায় ছিলেননা বলে জানিয়েছেন এসডিপিও।

তিনি বলেন, তদন্তে জানা যায় ওই ভুয়ো আইনজীবি স্বর্ণালংকার চুরি করে উড়িষ্যায় পালিয়ে গেছে। তারপর থেকে তার গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। তিনি জানান, গতকাল বিশ্বজিৎ আগরতলায় এসেছে খবর পেয়েই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশী তল্লাশিতে তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন এসডিপিও অজয় কুমার দাস।

Releated Posts

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top