ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। ফিরতি লীগের ম্যাচেও ছৈলেংটা ক্রিকেট জোন জয় পেয়েছে। প্রথম লীগে মনুঘাট ক্রিকেট জোন ৫০ রানে পরাজিত হলেও আজ ফিরতি লীগে ৭৩ রানের ব্যবধানে হারতে হয়েছে। লংতরাইভ্যালিতে তিন দলীয় সিনিয়র উইমেন্স ক্রিকেট টুর্নামেন্ট এখন শেষ পর্যায়ে। নিয়ম রক্ষার আরও একটি ম্যাচ রয়েছে। সেটি হবে ধুমাচড়া ক্রিকেট জোন ও মনুঘাট ক্রিকেট জোনের মধ্যে। ফিরতি লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ছৈলেংটা ক্রিকেট জোন ৭৩ রানের ব্যবধানে মনুঘাট ক্রিকেট জোনকে পরাজিত করেছে। টসে হারলেও প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে সীমিত ৪৩ ওভারের ম্যাচে ২৫ ওভার খেলে ১২১ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে নাজমা বেগম সর্বাধিক ৩০ রান পায়। মনুঘাট ক্রিকেট জোনের প্রীতি মাগার ২৪ রানে ৫টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মনুঘাট ক্রিকেট জোন ১২ ওভার ১ বল খেলে ৪৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ছৈলেংটা জোনের তনুশ্রী সরকার নয় রানে ছয়টি এবং প্রিয়াঙ্কা চাকমা দুটি উইকেট তুলে নেয়।

লংতরাইভ্যালিতে সিনিয়র মহিলা ক্রিকেট ছৈলেংটা ক্রিকেট জোন চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















