News Flash

  • Home
  • খেলা
  • সারিয়া-‌র হ্যাটট্রিক : কিল্লা মর্নিংকে হারালো ত্রিপুরা স্পোর্টস স্কুল
Image

সারিয়া-‌র হ্যাটট্রিক : কিল্লা মর্নিংকে হারালো ত্রিপুরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রাখলো শক্তিশালী ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার কিল্লা মর্ণিংকে ‌৯-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দল শুভেনজিৎ সিনহার ত্রিপুরা স্পোর্টস স্কুল। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন হয় ম্যাচটি। খেলার শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। গতি, শক্তি, দক্ষতা-‌ তিন বিভাগেই কিল্লার ফুটবলারদের থেকে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। যার ফলস্বরুপ প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় মাত্র ৩ মিনিট। শায়ারি ত্রিপুরা শুরুতেই বিপক্ষের জাল নাড়তেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পোর্টস স্কুলকে। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো ত্রিপুরা স্পোর্টস স্কুল। যদিনা দ্রুত গোল পাওয়ার পর খেলায় কিছুটা হালকা মানসিকতা না আসতো। ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে সারিয়া দেব হ্যাটট্রিক করে। এছাড়া শায়ারি ত্রিপুরা দুটি, ললিতা জমাতিয়া, কেয়া দেববর্মা , স্মৃতি জমাতিয়া এবং মার্জনা জমাতিয়া একটি গোল করে। বিজয়ী দল প্রথমার্ধে ৪-‌০ গোলে এগিয়ে ছিলো। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top