News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানীয়ায় স্বসহায়ক দলকে ঋণ, গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বসহায়ক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে : তথ্য ও সংসৃকতিমন্ত্রী
Image

জিরানীয়ায় স্বসহায়ক দলকে ঋণ, গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বসহায়ক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে : তথ্য ও সংসৃকতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বসহায়ক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে৷ স্বসহায়ক দলগুলি যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে সেজন্য সরকার তাদেরকে সহায়তা করছে৷ আজ জিরানীয়ার অগিবীণা হলে স্বসহায়ক দলগুলিকে ঋণ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তথ্য ও সংসৃকতিমন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাজ্যের প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে আত্মনির্ভর হতে পারে সেজন্য সুুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার৷ রাজ্যের মানুষকে উন্নয়নে অংশীদার করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার প্রয়াস নেওয়া হয়েছে৷ উন্নয়ন কর্মসূচি রূপায়ণে ও সরকারি পরিষেবা প্রদানে সরকার রাজনীতির উর্ধে উঠে কাজ করছে৷ 

জিরানীয়া নগর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিরানীয়া প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ৷ উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, জিরানীয়া প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ম’ দাস প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া নগর পঞ্চায়েতের উপকার্যনির্বাহী আধিকারিক কুমারদ্বীপ সরকার৷ অনুষ্ঠানে ৮টি স্বসহায়ক দলকে ২২ লক্ষ টাকা এবং স্বসহায়ক দলের ২২ জন সদস্য সদস্যাকে ৪০ লক্ষ টাকা ঋণের মঞ্জুরিপত্র দেওয়া হয়৷ অতিথিগণ তাদের হাতে ঋণের মঞ্জুরিপত্র তুলে দেন৷ তাছাড়াও অনুষ্ঠানে জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকার ৬টি বিদ্যালয়কে ক্রীড়া সামগ্রী, ২৩ জনকে টুয়েপ কার্ড দেওয়া হয়৷ তাছাড়া ২২০ জন সুুনাগরিককে ৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়৷ এদিন রাণীরবাজার গীতা’লি হলেও অনুরূপ এক অনুষ্ঠানে ১৩৬টি স্বসহায়ক দলকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়৷ তথ্য ও সংস্ক’তিমন্ত্রী তাদের হাতে এই সহায়তা তুলে দেন৷ 

Releated Posts

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top