News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধনপুরে গ্রামোন্নয়ন দপ্তরের কাঁঠালিয়া ডিভিশন কার্যালয়ের উদ্বোধন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের স্বপকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার কাজ করছে : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
Image

ধনপুরে গ্রামোন্নয়ন দপ্তরের কাঁঠালিয়া ডিভিশন কার্যালয়ের উদ্বোধন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের স্বপকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার কাজ করছে : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের স্বপকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার কাজ করছে৷ কেন্দ্রীয় সরকার যেমন আত্মনির্ভর ভারত গঠনে উদ্যোগ নিয়েছে তেমনি রাজ্য সরকারও আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করছে৷ আজ ধনপুরে গ্রামোন্নয়ন দপ্তরের কাঁঠালিয়া ডিভিশন কার্যালয়ের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন৷ অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ কেন্দ্রীয় সরকার থেকেও রাজ্য সরকারকে সব রকম সহযোগিতা করা হচ্ছে৷ 

ধনপুরে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরের সাবডিভিশন কার্যালয় ও একটি মার্কেট স্টলেরও উদ্বোধন করেন৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন কাঁঠালিয়া ব্লকের বানিয়াছড়ায় গোমতী নদীর উপর একটি বিজের শিলান্যাস করেন৷ এই বিজটি নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৪৫ লক্ষ টাকা৷ তাছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন বানিয়াছড়া উচ্চবিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের ও তেলকাজলাতে গ্রামীণ সড়ক নির্মাণের শিলান্যাস করেন৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন দক্ষিণ মহেশপুরে ২০ কক্ষ বিশিষ্ট মার্কেটস্টল ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে বৈ’ানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রেরও উদ্বোধন করেন৷

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top