News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ জেলা থেকে বদরপুরকে ছাটাইয়ের প্রতিবাদে বদরপুর বাঁচাও সুরক্ষা সমিতির পদযাত্রা
Image

করিমগঞ্জ জেলা থেকে বদরপুরকে ছাটাইয়ের প্রতিবাদে বদরপুর বাঁচাও সুরক্ষা সমিতির পদযাত্রা

বদরপুর (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : বদরপুরকে কোনওভাবে কাছাড় জেলার সঙ্গে সংযোগ করা যাবে না। এজন্য প্রয়োজনে রক্ত দেবেন বদরপুরের জনগণ। সরকারের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে আজ মঙ্গলবার বদরপুরে সংগঠিত হয়েছে প্রতিবাদী মিছিল।

বেলা ১১টায় বদরপুর নবীনচন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল শুরু হয়। বদরপুর শহরকে কাছাড় জেলার সঙ্গে জুড়ে দেওয়া মানছি না মানবো না। বদরপুর রেল ছাড়ছি না ছাড়বো না, বদরপুর সার্কল অফিস ছাড়ছি না ছাড়বো না, বদরপুর এনসি কলেজ ছাড়ছি না ছাড়বো না, বদরপুর থানা ছাড়ছি না ছাড়বো না ইত্যাদি স্লোগানে একাকার হয়ে ওঠে বদরপুর এলাকা।

এনসি কলেজের সামনে থেকে মিছিল শুরু করে স্টেশন রোড রেলগেট পর্যন্ত যায়। এখান থেকে মিছিল মেইন রোড হয়ে সার্কল অফিস পর্যন্ত আসে। এতে অংশ নেন বদরপুরের কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংস্থা-সংগঠনের প্রায় দু-শতাধিক কর্মকর্তা। প্রতিবাদী মিছিল বদরপুরঘাটে সার্কল অফিস কার্যালয় প্রাঙ্গণে পৌঁছার পর এখানে সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য পেশ করেন বিভিন্ন বক্তা।
অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার মানুষের স্বার্থে মানুষের ভালোর জন্য কাজ করবে এটাই সকলে আশা করেন। বর্তমান সরকার মানুষের সর্বনাশের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ৩১ ডিসেম্বর (২০২২) রাজ্য সরকার দিল্লিতে ক্যাবিনেট বৈঠক করে ডিলিমিটেশনের নোটিফিকেশন জারি করে। নোটিফিকেশনে রাজ্যের জেলাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হয়। সাথে সাথে এই নোটিফিকেশন কার্যকরও হয়ে যায়। সরকার ডিলিমিটেশন নিয়ে বৈঠক করার পরই সেটা স্বাক্ষরিত হয়ে কার্যকর হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে একই বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান বিজেপি সরকার জনগণের স্বার্থে কোনও কাজ করছে না। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ জানানোর কথাও তিনি ঘোষণা করেন।
বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাদ উদ্দিন তালুকদার বলেন, তিনি সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে সবাই যে সিদ্ধান্ত নেবেন পাশে থাকবেন।

বক্তব্য রাখেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, প্রাক্তন সভাপতি আশুক উদ্দিন, এআইইউডিএফ-এর জেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শিবু, এআইইউডিএফ-এর বদরপুর বিধানসভা এলাকা কমিটির কার্যনির্বাহী সভাপতি কমরুল ইসলাম, বদরপুর বাঁচাও সুরক্ষা কমিটির সভাপতি মইনুল হক সহ অনেকে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top