News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশীর কোতওয়াল বাবা কালভৈরবের দর্শন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
Image

কাশীর কোতওয়াল বাবা কালভৈরবের দর্শন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

বারাণসী, ৯ জানুয়ারি (হি.স.) : সোমবার কাশীর কোতওয়াল বাবা কালভৈরবের দর্শন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে মন্দিরে মন্ত্র উচ্চারণের মধ্যে আরতি ও পুজো করেন তিনি। এরপর সড়কপথে বাবাপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় বিমানে রাজধানী লখনউ যাবেন। রবিবার দুপুরে তিনি এখানে আসেন। বিএইচইউ-তে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার সুফলম পৃথ্বীতত্ত্বে অংশ নেওয়ার পর, তিনি গঙ্গার ওপারে টেন্ট সিটির খোঁজখবর নেন। এরপর বাবা বিশ্বনাথের দর্শনে চলে আসেন। এদিন দর্শন ও পুজো শেষে মুখ্যমন্ত্রী টাউন হলে অবস্থিত পৌর কর্পোরেশনের নৈশ আশ্রয় পরিদর্শন করেন। এরপর তিনি সার্কিট হাউজে পর্যালোচনা সভা করেন।
তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে রবিবার গভীর রাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিমান বাবাপুর বিমানবন্দর থেকে লখনউর উদ্দেশ্যে উড়তে পারেনি । উড়ানের জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী। শেষে সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর থাকাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণে পাইলট বিমান উড়াতে অস্বীকার করলে তিনি সড়কপথে সার্কিট হাউসে ফিরে আসেন। তিনি সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। আজ তিনি লখনউ যাচ্ছেন।
প্রসঙ্গত, তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা বারাণসী সহ আশেপাশের জেলাগুলিতে জীবনের গতিতে থমকে দিয়েছে। এরফলে সড়ক, রেল ও বিমান চলাচলে প্রভাব পড়েছে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top