News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবার ইন্দোরে ১৭ তম পিবিডি সম্মেলন সমাপন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

মঙ্গলবার ইন্দোরে ১৭ তম পিবিডি সম্মেলন সমাপন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভোপাল, ৯ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ১০ জানুয়ারি মঙ্গলবার ইন্দোরের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

জনসংযোগ আধিকারিক মুকেশ মোদী জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু নয়াদিল্লি থেকে সকাল ৯:৫৫ টায় বিমানে রওনা হবেন এবং ১১:২০ টায় ইন্দোরে পৌঁছবেন। রাষ্ট্রপতি দুপুর আড়াইটায় সুরিনাম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি এবং দুপুর ২:৫৫ মিনিটে গুয়ানা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মহম্মদ ইরফান আলির সাথে সাক্ষাত করবেন। এরপর বিকেল সাড়ে তিনটায় প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি।
সম্মেলনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, অসামরিক বিমান পরিবহন ও ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভাষণ দেবেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরন সম্মেলনের শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন। বিকাল সোয়া ৫টায় ইন্দোর থেকে বিমানযোগে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি মুর্মু।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top