News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের আসাইঘাটে বাজা‌রিছড়া পু‌লিশের হাতে ধৃত ফেরার ভিনধ‌র্মী প্রেমিকজু‌টি
Image

করিমগঞ্জের আসাইঘাটে বাজা‌রিছড়া পু‌লিশের হাতে ধৃত ফেরার ভিনধ‌র্মী প্রেমিকজু‌টি

পাথারকান্দি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর আসাইঘাট গ্রামে বাজারিছড়া থানার পুলিশ আটক করেছে পলাতক ভিনধর্মী প্রেমিক-যুগল। আজ সোমবার উভয়কে আটক ক‌রে থানায় নি‌য়ে যান বাজারিছড়া থানার এসআই দীপক সিংহ।

প্রাপ্ত অভিযোগে প্রকাশ, গত দুর্গাপু‌জোর সম‌য় ক‌রিমগঞ্জ শহরের নীলম‌ণি রোডের বা‌সিন্দা এক হিন্দু যুব‌তী‌কে বি‌য়ে কর‌বে ব‌লে ফুঁস‌লি‌য়ে নাগাল্যান্ডের কো‌হিমায় নি‌য়ে যায় আসাইঘা‌টের সিয়াব উদ্দিনের ছেলে সা‌ব্বির হুসেন (১৮)। সম্প্রতি সে তার নিজের বা‌ড়ি‌তে এলে বিষয়‌টি জান‌তে পে‌রে ন‌ড়েচ‌ড়ে ব‌সেন গ্রা‌মের একাংশ মানুষ। তাঁরা পু‌লি‌শে খবর দেন। খবর পেয়ে পুলিশ তা‌দের‌ জিজ্ঞাবা‌দের জন্য থানায় নি‌য়ে যায়। এই খবর লেখা পর্যন্ত আটক প্রেমিক যুগল‌কে থানায় আট‌কে রে‌খে জেরা চা‌লি‌য়ে যা‌চ্ছে পু‌লিশ।

এদিকে ইসলামধর্মী যুবকে‌র ঠাকুমা জানান, তার না‌তি নাবালক। তা‌কে প্রতারণা ক‌রে যুব‌তী‌ এবং অন্য‌রা এমন কাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে।

পু‌লি‌শের এক‌টি সূত্রের কাছে জানা গেছে, ধৃত‌ দুজনের অভিভাবক‌দের থানায় ডে‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তারা বিষয়‌টি নিজ থে‌কে ‌লি‌খিতভা‌বে সমাধান ক‌রে দুজন দুজনের বাড়ি চ‌লে গে‌লে পু‌লি‌শের কোনও আপ‌ত্তি থাক‌বে না। নতুবা তা‌দের‌ আদাল‌তে পেশ করা হ‌বে। এদিকে এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ কর‌ছে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top