News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থেলাকুং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী নিবাসের শিলান্যাস জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ভিলেজভিত্তিক কোচিং সেন্টার চালু করা হয়েছে : জনজাতি কল্যাণমন্ত্রী
Image

থেলাকুং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী নিবাসের শিলান্যাস জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ভিলেজভিত্তিক কোচিং সেন্টার চালু করা হয়েছে : জনজাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷  জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্যের ৪০০টি ভিলেজে কোচিং সেন্টার চালু করা হয়েছে৷ জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ গত ৭ জানুয়ারি জম্পইজলা মহকুমার থেলাকুং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৫০ আসন বিশিষ্ট ছাত্রী নিবাসের শিলান্যাস করে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেন৷ অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, এই ছাত্রী নিবাস নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৪৬ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জগৎ কিশোর জমাতিয়া, জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা আনন্দহরি জমাতিয়া, সিপাহীজলা জেলা উন্নয়ন আধিকারিক হৈমন্তী রায়বর্মণ, গ্রামোন্নয়ন দপ্তরের সিপাহীজলা জেলা কার্যালয়ের তত্তাবধায়ক বাস্তুকার ক্ষুদিরাম ত্রিপুরা, জম্পইজলা মহকুমার মহকুমা শাসক দেবদাস দেববর্মা, জম্পইজলা ব্লকের বিডিও কমল দেববর্মা ও অন্যান্য আধিকারিকগণ৷ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিল্লা ব্লকের বিএসি চেয়ারম্যান বাগানহরি মলসম৷ অনুষ্ঠানে ওএনজিসির আর্থিক সহায়তায় রিংমা সোসাইটির পক্ষ থেকে ৩০০ জনকে ১ কেজি করে কাপড় বোনার সুুতা বিতরণ করা হয়৷ সুুবিধাভোগীদের হাতে সুুতা তুলে দেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া৷

Releated Posts

নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু, মালিক শুভম বিশ্বাস সহ গ্রেফতার ৮

আগরতলা, ৫ সেপ্টেম্বর : বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে এক ব্যক্তিকে মারধর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে স্বপ্না ফাউন্ডেশন…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দুই মহিলা সাংবাদিকের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে সরব ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দিল্লিতে শাহিন খান ও নাফিসা খান নামে দুই মহিলা সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top