News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বছরের পর বছর শোষিত গরিবের রক্তেই রাঙানো হয়েছে সিপিএমের পতাকা : ড. হিমন্ত বিশ্ব শর্মা
Image

বছরের পর বছর শোষিত গরিবের রক্তেই রাঙানো হয়েছে সিপিএমের পতাকা : ড. হিমন্ত বিশ্ব শর্মা

আগরতলা, ৯ জানুয়ারি(হি. স.) : বছরের পর বছর শোষিত গরিবের রক্তেই রাঙানো হয়েছে সিপিএমের পতাকা। তাই, তাঁদের পতাকার রঙ লাল। সেই গরীব মানুষ আজ তাঁদের সারা দেশে বয়কট করেছেন। ত্রিপুরায় গোমতী জেলায় কিল্লা বিধানসভায় জন বিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এই সুরেই সিপিএমকে বিঁধলেন অসমের মুখ্যমন্ত্রী তথা নেডার কনভেনর ড. হিমন্ত বিশ্ব শর্মা।

এদিন তিনি পুরনো স্মৃতি স্মরণ করে বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপির নির্বাচনের দায়িত্বে ছিলাম। সামাজিক ভাতা ২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, রাজ্যের আর্থিক পরিস্থিতি সম্পর্কে জেনে মনে হয়েছে আদৌ সেই প্রতিশ্রুতি পূরণ সম্ভব হবে কী। কিন্তু, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। তিনি বলেন, মানিক বাবুর কাছ থেকে সীমিত ক্ষমতার মধ্যে থেকে প্রশাসন পরিচলনার মন্ত্র শিখতে হবে আমার। তাঁর দেখানো পথে অসম পরিচলনার জন্য ভাবতে হচ্ছে আমার।তাঁর কথায়, ইতিপূর্বে আমাদের রাজ্যগুলি গরীব হিসেবেই পরিচিতি ছিল। কিন্তু, সময়ের পরিবর্তনের সাথে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেও ত্রিপুরা সরকার কর্মচারীদের ১২ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছে। সামাজিক ভাতা বাড়িয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের কাজ সফলতার সাথে সম্পন্ন করছে। আবারও বিজেপিকে সুযোগ দিন, ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে, আবেদন রাখেন তিনি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top