News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলামে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করার ঘটনায় উত্তেজনা
Image

চড়িলামে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করার ঘটনায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ চড়িলাম মধ্যপাড়া কংগ্রেসের প্রচার সজ্জার নষ্ট করে দেয় দুষৃকতিকারীরা শনিবার গভীর রাতে৷ ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ সহ টিএসআর জওয়ানরা ছুটে আসে রবিবার৷ ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ জানাযায় আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চড়িলাম বিধানসভা কেন্দ্রে চড়িলাম ব্লক কংগ্রেসের উদ্যোগে মধ্যপাড়া এলাকায় কংগ্রেস প্রচার কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দলীয় পতাকা লাগিয়ে গোটা এলাকাকে সাজিয়ে তুলেছেন৷ পাশাপাশি এই রাজ্য বিধানসভা নির্বাচনে ২০২৩ এ রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্নভাবে কর্মসূচি পালন করে যাচ্ছেন৷  হঠাৎ করে শনিবার গভীর রাতে কংগ্রেসের সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে দিল দুষৃকতিকারীরা৷  কংগ্রেসের সমস্ত দলীয় পতাকা ছিড়ে আগুন লাগিয়ে তছনছ করে দেয়৷ রবিবার সকালে এই ঘটনা দেখতে পেয়ে কংগ্রেসকর্মীরা খবর দেয় বিশালগড় থানায়৷  বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷  পাশাপাশি ঘটনা লিপিবদ্ধ করে নিয়ে আসে৷  সুষ্ঠু তদন্ত করবেন বলে দাবি করেন৷  সিপাহীজলা জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সমরজিৎ ভট্টাচার্জী সহ জেলা ওয়াকিং প্রেসিডেন্ট লিটন ধর ছিলেন৷

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top