News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাতাইকতর ইকোপার্কে ৪থ হর্নবিল উৎসবের উদ্বোধন
Image

হাতাইকতর ইকোপার্কে ৪থ হর্নবিল উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়ার হাতাইকতর ইকোপার্কে আজ ৪থ হর্নবিল উৎসবের উদ্বোধন হয়েছে৷ বন দপ্তরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়৷ উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়৷ উৎসবের উদ্বোধন করে শ্রীমতি রায় বলেন, হর্নবিল উৎসবের মাধ্যমে হাতাইকতর ইকোপার্কে জাতি জনজাতির মধ্যে এক মেলবন্ধন তৈরি হয়েছে৷ তিনি বলেন, হর্নবিল প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য ২০২০ সাল এই উৎসব শুরু হয়েছে৷ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই প্রয়াস নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে শ্রীমতি রায় বলেন, বর্তমান সরকার পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে৷ রাজ্যের বিভিন্ন পর্যটন স্থানগুলিতে বর্তমানে দেশ বিদেশের পর্যটকরা আসছেন৷ এটা রাজ্য সরকারের ক’তিত্ব৷ বর্তমান সরকার ত্রিপুরার প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরেছে৷
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কে এস শেঠি, গোমতী জেলার ডিএফও নিরজ কুমার চঞ্চল৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপিসিসিএফ অ্যাণ্ড সিডব্লিউএলডব্লিউ প্রবীণ আগরওয়াল৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷ তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি হরিশঙ্কর পাল, খোয়াই জিলা পরিষদের সদস্য রি’ত সরকার, তেলিয়ামুড়া বিএসির চেয়ারম্যান ভি রাঙ্খল প্রমুখ৷ ধন্যবাদ জ্ঞাপন করেন খোয়াই জেলার ডিএফও অক্ষয় বি ভোর্দা৷ অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, ফুটবল, হকি খেলা, প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা প্রতিযোগীদের পুরস্ক’ত করা হয়৷ তাছাড়া ৫৪টি স্বসহায়ক দলকে ঋণ দেওয়া হয়৷ 

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top