News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে কৃষকদের কল্যাণে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে : তথ্য ও সংসৃকতি মন্ত্রী
Image

রাজ্যে কৃষকদের কল্যাণে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে : তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রাজ্যে কৃষকদের কল্যাণে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে৷ কৃষকদের রোজগার বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান করছে৷ পাশাপাশি কৃষিক্ষেত্রে জ্ঞান অর্জন করার জন্য কৃষি জ্ঞানার্জন কেন্দ্রও খোলা হচ্ছে৷ যাতে করে কৃষকগণ তাদের জমির ফসল উৎপাদন করতে কোন অসুুবিধার সম্মখীন হতে না হয়৷ আজ মজলিশপুরে কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন এলাকার বিধায়ক তথা তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ তিনি বলেন, এখন প্রশাসন জনগণের মধ্যে যাচ্ছে৷ জনগণ প্রশাসনের কাছে যেতে হচ্ছে না৷ তাই রাজ্যের প্রতিটি ব্লকে এইরূপ জ্ঞানার্জন কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের অর্থানুকুল্যে নবনির্মিত কৃষক জ্ঞানার্জন কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৫৮ লক্ষ টাকা৷ তিনি আরও বলেন, কৃষকরা হল এদেশের অন্নদাতা৷ তাই কৃষকদের শক্তিশালী করতে হবে৷ কৃষকরা শক্তিশালী হলে দেশ বা রাজ্যের অর্থনীতি শক্তিশালী হবে৷ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করে চলেছে৷ এই জ্ঞানার্জন কেন্দ্র উদ্বোধনের ফলে এখন এই অঞ্চলের কৃষকদের কোন পরামর্শের জন্য দূরে কোথাও যেতে হবে না৷ এখন দরজার কাছেই এই সুুবিধা পাওয়া যাবে৷ ফুলচাষ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, রাজ্য সরকার এখন ফুল চাষেও সমৃদ্ধি লাভ করছে৷ এখন আর আগের মত বাইরে থেকে ফুল আমদানি তেমন করতে হচ্ছে না৷ তিনি দৃষ্টান্ত দিয়ে বিশালগরের লক্ষীবিল গ্রামের কথা উল্লেখ করেন৷ কৃষি ও উদ্যান পালনের মাধ্যমে কৃষকরা স্বনির্ভর হচ্ছে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সুুশান্ত চৌধুরী কৃষক স্বপন দেবনাথকে পাওয়ার টিলার এবং কৃষক অজিত চক্রবর্তীকে পাওয়ার থেশার তুলে দেন৷
তাছাড়া তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আজ জিরানীয়া মহকুমায় শচীন্দ্রনগর কলোনীতে একটি উপকৃষি বীজাগার তথা গ্রামসেবক কেন্দ্রেরও উদ্বোধন করেন৷ গ্রামসেবক কেন্দ্রের উদ্বোধন করে তিনি বলেন, এই অঞ্চলে এই বীজাগার কেন্দ্রের ফলে এই অঞ্চলের কৃষকরা আর দূর দূরান্তরে গিয়ে কৃষিজ কাজে ব্যবহারের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আর আনতে হবে না৷ এখন নিজের অঞ্চলেই এগুলি পাওয়া যাবে৷ প্রসঙ্গত শচীন্দ্রনগর গ্রামপঞ্চায়েত কার্যালয় সংলগ্ণ স্থানে এই বীজাগার কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে৷ এখানে তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন কৃষক প্রকল্প নিয়ে আলোচনা করেন৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top